যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করাবে, তাকে সিয়াম পালনকারীর সমপরিমাণ সাওয়াব দেওয়া হবে। তাতে সিয়াম পালনকারীর সাওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না। (সুনান তিরমিযী, হাদীস ৮০৭; ইবনু মাজাহ, হাদীস ১৭৪৬)
Aidhope ফাউন্ডেশনের নিয়মিত কর্মসূচির মধ্যে ইফতার বিতরণ অন্যতম। দেশের প্রত্যন্ত অঞ্চলের অভাবী সিয়াম পালনকারীরা যেন রমাদানে নির্বিঘ্নে সিয়াম পালন ও ইবাদত-বন্দেগি করতে পারেন, সে লক্ষ্যে তাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করে থাকে ফাউন্ডেশন।
Comments (0)